জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না এটা চাই। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।”
বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় তিনি চট্টগ্রামের পটিয়ার ঘটনায় পুলিশের হামলার প্রসঙ্গে বলেন, “চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।”
নাহিদ ইসলাম বলেন, “যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ নেই। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
এনসিপি আহ্বায়ক কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়নের জন্য কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এনসিপি নেতারা পদযাত্রার অংশ হিসেবে রাজারহাটে পৌঁছালে শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ তাদের স্বাগত জানান। এরপর, কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নাহিদ ইসলাম কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে যান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেন। বিকালে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রেখে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |